হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে

 


আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে হাসনাত আব্দুল্লাহ’র এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে সর্বস্ত‌রের শিক্ষার্থীরা।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ শুরু হয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এ সময় নাজমুল হাসান নাহিদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজী সাফরিন জোহা, সিয়াম ইসলাম, মো: নাফিস, কাজী নাছির। এ সময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে আহত সিয়াম মজুমদার, আতিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সৌরভ হাসান, মো: ইফরান খাঁন, মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল রাশেদ রাফসান, মেহেদী হাসান তানজীম, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, মো: সবুজ, শরীফুল ইসলাম, নাসিফসহ দেবিদ্বারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরেসহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র জনতা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url